বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

পানির দরে পেঁয়াজ ভারতে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য মহারাষ্ট্রের কৃষকরা পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে মুম্বাইয়ের উদ্দেশ্যে ২০০ কিলোমিটারের (১২৪-মাইল) পদযাত্রা শুরু করেছেন। পেঁয়াজের দাম কম হওয়ায় লোকসান ঠেকাতে দেশটির সরকার কৃষকদের কিছু আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে। কিন্তু সেই প্রস্তাব মানতে নারাজ কৃষকরা। শুধু তাই নয় তারা বলছেন, পেঁয়াজের ন্যায্য দাম পাওয়া নিয়ে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

রাজ্যের নাসিক জেলার নামদেব ঠাকরের পারিবারিক খামারে সারি সারি পেঁয়াজ পড়ে আছে। ভারতের এই কৃষক বলেন, তিনি মাঠ থেকে পেঁয়াজ সংগ্রহ করতে এবং বাজারজাত করতে শ্রমিক নিয়োগ দিয়ে অর্থ ব্যয় করতে চান না। কেননা পেঁয়াজ বিক্রি করে সেই খরচই তুলতে পারবেন না। তার মতো মহারাষ্ট্রের হাজার হাজার কৃষক গত কয়েক সপ্তাহ ধরে হঠাৎ করে পেঁয়াজের দাম কমে যাওয়ার কারণে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

সম্প্রতি দেশটির এক কৃষক রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পাঠানোর পর হতাশায় তার ফসল পুড়িয়ে দিয়েছেন। আরও অনেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন কর্মকাণ্ড করছেন।

জানা গেছে, ভারতে পেঁয়াজের দাম নিয়ে চরম অসন্তুষ্ট কৃষকরা। এ ছাড়া পেঁয়াজ বেশিদিন সংরক্ষণ করা যায় না বলেও বিপাকে পড়েছেন তারা। পেঁয়াজ রপ্তানি নিয়েও কৃষকদের মধ্যে এক ধরনের অভিযোগ আছে।

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মহারাষ্ট্রে পেঁয়াজ নিয়ে কৃষকদের এমন বিপর্যয়ে পড়ার কারণ হচ্ছে জনবহুল উত্তরের রাজ্যগুলোর চাহিদা হ্রাস পেয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের মতো রাজ্যে এবার পেঁয়াজ চাষ করেছেন কৃষকরা।

কৃষি বিশেষজ্ঞ শ্রীকান্ত কুয়ালেকার বলেন, আবহাওয়ার পরিবর্তনও উৎপাদনের ওপর প্রভাব ফেলেছে।

তিনি বলেন, ভারতে সাধারণত দুই মৌসুমে পেঁয়াজ উৎপাদন হয়। বর্ষা ও শীতকালে সাধারণত ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম দিকে পেঁয়াজ তোলা হয়। আগাম উৎপাদিত পেঁয়াজের দ্রুত ব্যবস্থা করতে হয়। এরপর মার্চের মাঝামাঝি থেকে তোলা শীতকালীন ফসল দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যায়।

শ্রীকান্ত কুয়ালেকার আরও বলেন, গতবছর ভারতে জুলাই ও আগস্ট মাসে প্রবল বৃষ্টি হয়। ফলে কৃষকরা দেরিতে পেঁয়াজ চাষ করেন। মার্চ মাসে পেঁয়াজের ফলন এখন উদ্বৃত্তের দিকে যাচ্ছে। আগাম পেঁয়াজ ডিসেম্বর থেকে জানুয়ারিতে তোলা হতো। ফলে কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে।

মহারাষ্ট্রের নাসিকের কৃষকরা বলছেন, তারা পাইকারি বাজারে প্রতি ১০০ কেজি পেঁয়াজের জন্য মাত্র ২০০ থেকে ৩০০ রুপি পাচ্ছেন। এর অর্থ দাঁড়ায় ১ কেজির দাম ২ থেকে ৪ রুপি মাত্র।

বছরে প্রায় ২৪ মিলিয়ন টন পেঁয়াজ উৎপাদিত হয় ভারতে। চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশ হলো ভারত। যেখানে মহারাষ্ট্রেই উৎপাদন হয় অর্ধেকের বেশি। দেশব্যাপী উৎপাদিত পেঁয়াজের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ রপ্তানি করে দেশটি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

গ্রিনল্যান্ডে, ডেনমার্কের পাশে ইউরোপ উপর ট্রাম্পের ‘নজর’  

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কসহ ইউরোপের একাধিক দেশ এ বক্তব্যের বিরোধিতা করেছে। তারা বলছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো

বিস্তারিত »

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর

বিস্তারিত »

 জামায়াতসহ ১১ দলের সমঝোতা ১০ শতাংশ আসন উন্মুক্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের শরিক ১১ দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা চললেও এখনও চূড়ান্ত ঐকমত্যে

বিস্তারিত »

বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ, কঠিন হচ্ছে মার্কিন ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে

বিস্তারিত »

প্রধান উপদেষ্টার আহ্বান জাপানে আরও বাংলাদেশি নিয়োগের 

গত রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন |

বিস্তারিত »

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা কী বলছে আন্তর্জাতিক আইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরা পড়ার পর এখন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং মার্কিন সংবিধান উভয়

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »