শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২, ২৬ রজব, ১৪৪৭

‘ইন্দুবালা চুমুর হোটেল’

বিনোদন ডেস্ক

টলিউডের তারকা দম্পতি নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ছেলে ইউভানকে নিয়ে সুখের সংসার তাদের। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ছিল রাজের ৪৮তম জন্মদিন। বিশেষ দিবসে স্ত্রীর পক্ষ থেকে চমক উপহারের সঙ্গে ছিল নানান আয়োজন। তবে নেটমাধ্যমে সকলের দৃষ্টি কেড়ে নিলো রাজ-শুভশ্রীর ঠোঁটে ঠোঁট রাখা স্থিরচিত্রটি।

মঙ্গলবার রাতে ডাইন আউটে গিয়েছিলেন এই তারকা জুটি। সঙ্গে তাদের বন্ধুরাও ছিলেন। সেখানে গিয়ে কেক কেটে রাজের জন্মদিন পালন করা হয়। সেই অনুষ্ঠানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। যেখানে তাকে লাল শর্ট ড্রেসে এবং রাজকে কালো শার্ট ও প্যান্ট পরে থাকতে দেখা যায়।

ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন শুভশ্রী। সেখানে প্রথম ছবিতে তাদের গভীরভাবে চুম্বনরত অবস্থায় দেখা যায়। এরপর তাদের বাকি ছবিতে একে অন্যকে জড়িয়ে পোজ দিতে দেখা যায়। বিয়ের পর সাড়ে চার বছর কেটে গেলেও এখনও তাদের মধ্যে যে এতটুকু ভালোবাসা কমেনি সেটা তাদের ছবি দেখেই আঁচ করা যাচ্ছে।

এদিন ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা, রাজ।’ অনেকেই সেখানে শুভেচ্ছা জানান পরিচালককে। অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য কমেন্ট করেন, ‘পারফেক্ট।’ উষসী সেনগুপ্ত লেখেন, ‘গোলস।’ ঋতুপর্ণা সেনগুপ্তও ভালোবাসা জানান তাদের এই পোস্টে।

সোমবার মাঝরাত থেকেই রাজের জন্মদিন উদযাপন শুরু করেন শুভশ্রী। কেক কেটে উদযাপনের পাশাপাশি রাজকে জড়িয়ে ধরে গালে ভালোবাসার চুমু এঁকে দেন অভিনেত্রী। স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট লেখেন ‘শুভ জন্মদিন রাজ, আমি জানি এই পৃথিবীর সব থেকে ভাগ্যবতী মেয়ে আমিই কারণ আমি তোমায় আমার জীবনে পেয়েছি। তোমার অনেক আনন্দ, সুস্বাস্থ্য, সাফল্য কামনা করি। তুমিই সেরা।’

অভিনেত্রীর স্বামীকে এত ঘন ঘন চুমু খাওয়া দেখে নেটিজেনরা বেশ মজাই পেয়েছেন। তাদের মধ্যে কয়েকজন মশকরা করে এই পোস্ট শেয়ার করে লেখেন, ‘ইন্দুবালা চুমুর হোটেল!’

প্রসঙ্গত, আর কদিন পরেই নতুন কাজ নিয়ে ওয়েব মাধ্যমে হাজির হতে চলেছেন শুভশ্রী। দেবালয় ভট্টাচার্যের নতুন সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ তাকে নাম ভূমিকায় দেখা যাবে। এতে তিনি ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার চরিত্রে অভিনয় করবেন। অপর দিকে রাজ ব্যস্ত ‘আবার প্রলয়’ নিয়ে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

গবেষণাভিত্তিক টেকসই সমাধান মশা নিয়ন্ত্রণে প্রয়োজন : চসিক মেয়র শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও টেকসই

বিস্তারিত »

অপূর্ব-বিন্দু জুটি বিরতি ভেঙে ফিরছেন

ছোট পর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব ও লাস্যময়ী আফসানা আরা বিন্দু। এই জুটি একসময় টিভি নাটকের দর্শকদের ভীষণভাবে মুগ্ধ করেছেন। তবে বহুদিন ধরে পর্দায় একসঙ্গে

বিস্তারিত »

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশ্বাস পেয়েছেন যে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো

বিস্তারিত »

 মামলা আপিলের কার্য তালিকায় হাসিনার আমৃত্যু কারাদণ্ড

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) আপিল চেম্বার

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

মুখ খুললেন গোবিন্দর

২০২৪ সালের অক্টোবরে কলকাতায় একটি অনুষ্ঠানে অংশ নিতে আসার আগে পায়ে গুলিবিদ্ধ হন বলিউড অভিনেতা গোবিন্দ। সে সময় শোনা যায়, নিজের লাইসেন্স করা বন্দুক থেকে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান

কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে

বিস্তারিত »

মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে

নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী/ফাইল ছবি: এএফপি ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্রুকলিনের একটি বন্দিশিবিরে পাঠানো হয়েছে। এর আগে বিশেষ অভিযান চালিয়ে মাদুরো এবং তার

বিস্তারিত »