বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

ডিমেও উত্তাপ

রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে ব্রয়লার মুরগি

মুক্তি৭১ ডেস্ক

এবার মুরগির বাজার যেন লাগামছাড়া! একদিনের ব্যবধানে রেকর্ড গড়ে ব্রয়লার মুরগির দাম বেড়ে কেজি ঠেকেছে ২১০ থেকে ২৪০ টাকায়। এর উত্তাপ আবার ছড়িয়েছে ডিমের বাজারেও।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সরেজমিন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

হঠাৎ চড়ে গেছে দেশের মুরগির বাজার। পোল্ট্রি খাতে অস্বস্তি। ভোক্তাদের চরম বিপাকে ফেলে দাম বাড়ার নতুন রেকর্ড ব্রয়লার মুরগির। একদিনের ব্যবধানে ৩০ টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।

এক মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৭০ থেকে প্রায় ১০০ টাকার মতো বেড়েছে। এদিকে দাম বেড়েছে সোনালি মুরগিরও; বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৩০ টাকা। দুই সপ্তাহ আগেও যা পাওয়া যেত ২৬০ টাকায়। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫২০ টাকা কেজি দরে।

বিক্রেতারা জানান, এর আগে কখনোই এতো দামে কেনাবেচা হয়নি ব্রয়লার মুরগি। একদিনে এর দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা।

বাজারে হঠাৎ এ দাম বাড়ার কারণ হিসেবে তারা জানান, অনেক দিন লোকসান গুনে অনেক খামার বন্ধ হয়ে গেছে। এর মধ্যে আবার বেড়ে গেছে খাদ্যসহ উৎপাদন খরচ।

ক্রেতারা বলেন, নিম্ন আয়ের মানুষের জন্য এত দাম দিয়ে মুরগি কেনা কষ্টকর।

এদিকে চাহিদা মতো যোগান না পাওয়ার কথা জানালেন দাম বাড়তে থাকা ডিম বিক্রেতারাও। সপ্তাহ ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি বেড়েছে ৫ টাকা। বাজারে লাল ডিম ডজন প্রতি ১৪০ টাকা ও সাদা ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়।

এ পরিস্থিতিতে উৎপাদন পর্যায়ে তদারকি করে বাজারে ভোক্তাদের নাভিশ্বাস ওঠার যৌক্তিকতা নিরূপণের তাগিদ জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।

এছাড়া বাজারে অন্যান্য মাংসের দামও বাড়তি। গরুর মাংস কেজিপ্রতি ৭শ থেকে সাড়ে ৭শ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়। তবে স্থিতিশীল রয়েছে চাল, ডাল, আটা, ময়দা ও সয়াবিনসহ অন্যান্য নিত্যপণ্য।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

জিম্মি সাধারণ মানুষ দ্বিগুণ দামেও পাওয়া যাচ্ছে না এলপি গ্যাস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র সংকটে পড়েছে এলপি গ্যাসের বাজার। অধিকাংশ খুচরা বিক্রেতার দোকান বন্ধ থাকায় অনেক জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, আর কোথাও

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

প্রধান উপদেষ্টার আহ্বান জাপানে আরও বাংলাদেশি নিয়োগের 

গত রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন |

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

পুঁজিবাজারে লেনদেন চলছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৫ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »