বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

আমির খান ‘ভাওতাবাজ’: কঙ্গনা

বিনোদন ডেস্ক

বলিউডে বিতর্কের আরেক নাম কঙ্গনা রানাউত। তার শব্দবাণ থেকে যেন কারও রেহাই নেই। বলতে গেলে, মন্তব্যের জেরেই এখন সংবাদের শিরোনামে থাকেন তিনি। এবার নিশানা করলেন আমির খানকে। বললেন, ভাওতাবাজ বেচারা। খবর আনন্দবাজারের।

সম্প্রতি লেখক শোভা দে’র নতুন বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির। গণমাধ্যমের সঙ্গে কথাবার্তা চলাকালীন আমিরকে প্রশ্ন করা হয়, শোভার বায়োপিক তৈরি হলে তার চরিত্রে কোন অভিনেত্রী অভিনয় করতে পারেন? জবাবে আমির দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের নাম উল্লেখ করেন। এসময় শোভা অভিনেত্রী কঙ্গনার নাম উল্লেখ করলে তাতে সাঁয় দেন আমির।

কঙ্গনার প্রশংসা করে আমির বলেন, কঙ্গনা ভীষণ ভালো কাজ করে। খুবই পোক্ত একজন শিল্পী, অভিনেত্রী হিসেবে প্রতিভাবান ও বহুমুখী।

এরপই এই ভিডিও কঙ্গনা সামাজিকমাধ্যমে শেয়ার করে লেখেন, বেচারা আমির খান! উনি অনেক ভান করলেন এটা না জানার যে যাদের নাম উনি বলছেন, তাদের মধ্যে কেউ আমার মতো তিনবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নন।

কঙ্গনা আরও লেখেন, তিনি খুবই খুশি হবেন শোভার বায়োপিকে অভিনয় করতে পারলে। এরপর মনে করিয়ে দেন যে তিনি তিনবার নয়, চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন। হয়েছেন পদ্মশ্রী সম্মানেও ভূষিত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আলমাস শিমুলের সহমত পোষণ করে বলতে চাই চট্টগ্রাম উন্নয়ন মন্ত্রণালয় হোক

চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করার জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমাস শিমুল। এই মন্ত্রণালয়ের কাজ

বিস্তারিত »

অপূর্ব-বিন্দু জুটি বিরতি ভেঙে ফিরছেন

ছোট পর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব ও লাস্যময়ী আফসানা আরা বিন্দু। এই জুটি একসময় টিভি নাটকের দর্শকদের ভীষণভাবে মুগ্ধ করেছেন। তবে বহুদিন ধরে পর্দায় একসঙ্গে

বিস্তারিত »

সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে ‘একাধিক যোগাযোগের চ্যানেল’ খোলা রয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্ষমতায় কী

বিস্তারিত »

জাদুকরি গুণে ১৪ হলুদ দুধ

দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

মুখ খুললেন গোবিন্দর

২০২৪ সালের অক্টোবরে কলকাতায় একটি অনুষ্ঠানে অংশ নিতে আসার আগে পায়ে গুলিবিদ্ধ হন বলিউড অভিনেতা গোবিন্দ। সে সময় শোনা যায়, নিজের লাইসেন্স করা বন্দুক থেকে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান

কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে

বিস্তারিত »

মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে

নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী/ফাইল ছবি: এএফপি ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্রুকলিনের একটি বন্দিশিবিরে পাঠানো হয়েছে। এর আগে বিশেষ অভিযান চালিয়ে মাদুরো এবং তার

বিস্তারিত »