শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২, ২৬ রজব, ১৪৪৭

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর অস্বাভাবিক মৃত্যু

মুক্তি৭১ প্রতিবেদক

বান্দরবানের পৌরসভার কালাঘাটা গোদার পাড় এলাকার আর্য ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহার থেকে ড. এফ দীপংকর মহাথের নামে এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই বিহারের অধ্যক্ষ এবং ধুতাঙ্গ ভান্তে নামে বৌদ্ধদের কাছে সমধিক পরিচিত।

শনিবার (১৩ জুলাই) দুপুরে বিহারের একটি গুহার অংশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে গোদার পাড়ের আর্য ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধুতাঙ্গ ভান্তেকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। তবে কে বা কারা এই হুমকি দিয়েছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৌদ্ধ ভিক্ষুর শিষ্য ভুটান বড়ুয়া বলেন, গলায় রশি দেয়া থাকলেও মৃত্যুটি রহস্যজনক। কারণ উনাকে যখন দেখতে যাই তখন পা মাটিতে লাগানো ছিল। এ অবস্থায় থাকায় মনে হচ্ছে উনাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এছাড়া সাম্প্রতিক সময়ে বৌদ্ধ ভিক্ষুকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল একটি মহল।

বান্দরবানের পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত দাশ জানান, ধুতাঙ্গ ভান্তেরা ভোরবেলায় ঘুম থেকে উঠেন। কিন্তু আজ সকাল থেকে দুপুর পর্যন্ত তার কোন সাড়া শব্দ না পাওয়ায় বিহারে অবস্থানকারী অন্যান্য ভিক্ষুরা তার কক্ষে গিয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ভান্তেকে দেখতে পান। ওই বৌদ্ধ ভিক্ষু ওই বিহারে একটি গুহার মধ্যে একাই থাকতেন। তবে ওই অংশে পিছন দিক থেকে লোকজন ঢুকতে পারে বলে জানতে পেরেছি।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

প্রদর্শিত হবে জুলাই স্মৃতি জাদুঘরে মানবতাবিরোধী অপরাধ মামলায় জব্দ আলামত

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার জব্দ করা বিভিন্ন আলামত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ গ্যালারিতে এক মাসের জন্য প্রদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউসনের

বিস্তারিত »

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সিলেট নয়, বগুড়া দিয়ে শুরু

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, সেখান থেকেই তিনি তার জীবনের প্রথম নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে

বিস্তারিত »

চট্টগ্রামে ১২ জনের মনোনয়ন পত্র বাতিল নিয়ে নানা জল্পনা-কল্পনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের পাঁচটি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে, তাদের মধ্যে এমন কয়েকজন খুব

বিস্তারিত »

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকালে

বিস্তারিত »

বেগম জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন দেশ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পতœী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী শোকাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। তাঁর মৃত্যুর পর সরকারিভাবে ঘোষিত

বিস্তারিত »