বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

বিপিএলে একই দলে সাকিব-বাবর!

ক্রীড়া ডেস্ক

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি থেকে বড় অঙ্কের প্রস্তাব পেলেও সেখানে খেলবেন না পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম, বেশ কিছুদিন আগেই এমন খবর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এবার সেই খবরের সত্যতা মিলছে। পাকিস্তানের তারকা ক্রিকেটার আসন্ন বিপিএল মাতাবেন সাকিব আল হাসানের দলের হয়ে।

জানা যায়, আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বাবর আজম। বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানের অধিনায়কের সঙ্গে সরাসরি চুক্তির ইঙ্গিত দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

কিছুদিন আগেই বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ক্রিকেটার সাকিবকে দলে ভেড়ানোর খবর প্রকাশ করে রংপুর রাইডার্স। এবার বিদেশি ক্রিকেটার হিসেবে বাবরকে দলে ভেড়ানোর ইঙ্গিত দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বিদেশি ক্রিকেটার নিয়ে পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে ক্রিকেটারের প্রতীকী ছবি ব্যবহার করে সমর্থকদের জন্য তিনটি ক্লু দেয়।

প্রথম ক্লুতে বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজিটি এমন একজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে যার অভিষেক হয়েছে ২০১৫ সালে। আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৫ সালে অভিষেক হয় বাবরের। দ্বিতীয় ক্লুতে বলা হয়, সে একমাত্র ক্রিকেটার যে নিজের প্রথম ১০০ ইনিংসে ৫ হাজারের বেশি রান করেছেন। কিছুদিন আগেই হাশিম আমলাকে ছাড়িয়ে প্রথম ১০০ ইনিংসে সবচেয়ে বেশি রান করার কীর্তি গড়েন পাকিস্তানের অধিনায়ক।

তৃতীয় ও শেষ ক্লুতে বলা হয়, সে বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা দলের অধিনায়ক। বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে পাকিস্তান এবং দলটির অধিনায়কও বাবর। তিনটি ক্লু মিলিয়ে দেখা যায় বাবরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে রংপুর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস ১৪ রানের রোমাঞ্চকর জয়ে

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে হাইস্কোরিং লড়াইয়ে সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট

বিস্তারিত »

মোস্তাফিজ সুখবর পেলেন

আইপিএলে না থাকলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মাঠের বাইরে থাকছেন না মোস্তাফিজুর রহমান। আইপিএল চলাকালীন সময়েই তিনি খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এমনটাই জানা গেছে

বিস্তারিত »

বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির, ভারতে না খেললে পয়েন্ট হারানোর শঙ্কা

ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ম্যাচ ভেন্যু পুনর্বিবেচনার যে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইএসপিএনক্রিকইনফোর বরাতে

বিস্তারিত »

 জামায়াতসহ ১১ দলের সমঝোতা ১০ শতাংশ আসন উন্মুক্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের শরিক ১১ দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা চললেও এখনও চূড়ান্ত ঐকমত্যে

বিস্তারিত »

জাদুকরি গুণে ১৪ হলুদ দুধ

দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক: সংস্কৃতি উপদেষ্টা

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের চাপের মুখে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স।

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান

কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে

বিস্তারিত »