বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

পুতিনকে হত্যায় ড্রোন হামলার অভিযোগ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্য ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার (০৩ মে) রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়েছে। খবর আল-জাজিরার।

রুশ কর্মকর্তারা জানিয়েছে, এ ঘটনায় পুতিন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাছাড়া ক্রেমলিনের কোনো ভবনও ক্ষতিগ্রস্ত হয়নি।

ক্রেমলিন সতর্ক করে জানিয়েছে, রাশিয়া প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে এবং এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রেমলিন এই পদক্ষেপকে একটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিজয় দিবসকে সামনে রেখে প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা হিসেবে মূল্যায়ন করেছে।

তবে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেনীয় কর্তৃপক্ষ। তাছাড়া ক্রেমলিনও এই অভিযোগের কোনো প্রমাণ দেখায়নি।

এর আগে রাষ্ট্রীয় একটি কোম্পানিকে তাদের মিসাইল উৎপাদন দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ইউক্রেনের সঙ্গে সংঘাতের জের ধরেই তিনি এই আহ্বান জানান। মস্কো এবং কিয়েভ যেভাবে সংঘাত চালিয়ে যাচ্ছে তাতে দুই পক্ষের সেনাবাহিনীই গোলাবারুদের সংকটে পড়ছে বলে ধারণা করা হচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ট্যাকটিক্যাল মিসাইল কর্পোরেশন তাদের চুক্তি সময়মতো পূরণ করছে। তিনি বলেন, তবে এই মুহূর্তে সবচেয়ে কম সময়ের মধ্যে উচ্চ-নির্ভুল অস্ত্রের উৎপাদন দ্বিগুণ করা প্রয়োজন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

বিএনপির প্রতিনিধি দল সঙ্গে বিকেলে সিইসির বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠকে বসবে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার (১২ জানুয়ারি) বিএনপির মিডিয়া

বিস্তারিত »

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

গ্রিনল্যান্ডে, ডেনমার্কের পাশে ইউরোপ উপর ট্রাম্পের ‘নজর’  

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কসহ ইউরোপের একাধিক দেশ এ বক্তব্যের বিরোধিতা করেছে। তারা বলছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো

বিস্তারিত »

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর

বিস্তারিত »

 জামায়াতসহ ১১ দলের সমঝোতা ১০ শতাংশ আসন উন্মুক্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের শরিক ১১ দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা চললেও এখনও চূড়ান্ত ঐকমত্যে

বিস্তারিত »

বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ, কঠিন হচ্ছে মার্কিন ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে

বিস্তারিত »