বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

ভারতের পাঞ্জাবে সামরিক ছাউনিতে গুলিতে নিহত ৪

রাজ্যটির বাথিন্ডা সামরিক স্টেশনে এ ঘটনার ঘটার পর এলাকাটি চারদিক থেকে ঘেরাও লোক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

মুক্তি৭১ ডেস্ক :

<div class="paragraphs"><p>ছবি: এনডিটিভি</p></div>

পুলিশ জানিয়েছে, ক্যান্টনমেন্টটির চারটি গেইটের সবগুলো বন্ধ করে রাখা হয়েছে।

 

ভারতের পাঞ্জাবে একটি সামরিক ছাউনির ভেতরে গুলিবর্ষণের এক ঘটনায় চারজন নিহত হয়েছেন।

বুধবার ভোররাতে রাজ্যটির বাথিন্ডা সামরিক স্টেশনে এ ঘটনার ঘটার পর এলাকাটি চারদিক থেকে ঘেরাও লোক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণপশ্চিমাঞ্চীয় কমান্ড জানিয়েছে, তাদের কুইক রেসপন্স টিমগুলো সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করছে।

বিবৃতিতে তারা বলেছে, “ভোররাত প্রায় ৪টা ৩৫ মিনিটে বাথিন্ডা সামরিক স্টেশনের ভেতরে গুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। স্টেশনের কুইক রেসপন্স টিমগুলো মাঠে নেমেছে। এলাকাটি ঘেরাও করে বন্ধ করে দেওয়া হয়েছে।

“তল্লাশি অভিযান চলছে। চারজন নিহত হয়েছেন বলে খবর হয়েছে। আরও বিস্তারিত নিশ্চিত করা হচ্ছে।”

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের পাওয়া তথ্যে জানিয়েছে, সেনা ছাউনিটির অফিসার্স মেসে গুলবর্ষণের ঘটনাটি ঘটেছে এবং যে চারজন নিহত হয়েছেন তারা সবাই ৮০ মিডিয়াম রেজিমেন্টের।

বাথিন্ডা পুলিশের জ্যেষ্ঠ সুপার জিএস খুরানা এনডিটিভিকে জানিয়েছেন, সামরিক ছাউনিটির বাইরে পুলিশের একটি দল অপেক্ষা করছে, সেনাবাহিনী এখনও তাদের প্রবেশের অনুমতি দেয়নি।

তারপর তিনি জানান, ঘটনাটিকে কোনো সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না, এটি ‘অভ্যন্তরীণ ঘটনা’ হতে পারে।

ক্যান্টনমেন্টটির চারটি গেইটের সবগুলো বন্ধ করে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

গ্রিনল্যান্ডে, ডেনমার্কের পাশে ইউরোপ উপর ট্রাম্পের ‘নজর’  

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কসহ ইউরোপের একাধিক দেশ এ বক্তব্যের বিরোধিতা করেছে। তারা বলছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো

বিস্তারিত »

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর

বিস্তারিত »

সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে ‘একাধিক যোগাযোগের চ্যানেল’ খোলা রয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্ষমতায় কী

বিস্তারিত »

বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ, কঠিন হচ্ছে মার্কিন ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে

বিস্তারিত »

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে

বিস্তারিত »

যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা কী বলছে আন্তর্জাতিক আইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরা পড়ার পর এখন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং মার্কিন সংবিধান উভয়

বিস্তারিত »

মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে

নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী/ফাইল ছবি: এএফপি ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্রুকলিনের একটি বন্দিশিবিরে পাঠানো হয়েছে। এর আগে বিশেষ অভিযান চালিয়ে মাদুরো এবং তার

বিস্তারিত »

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত

বিস্তারিত »

৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল,

গাজায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর ৪৪ দিনে কমপক্ষে ৪৯৭ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। এতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া

বিস্তারিত »