বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

মাসে আয় কোটি টাকা শিশুর, ১৫ বছরেই অবসর নিয়ে মন দিতে চায় পড়াশোনায়

আন্তর্জাতিক ডেস্ক

মাত্র ১১ বছর বয়সেই নিজের চেষ্টায় কোটিপতি অস্ট্রেলিয়ার বাসিন্দা পিক্সি কার্টিস। অল্প সময়ে সে এতটাই রোজগার করেছে যে, ১৫ বছর বয়সেই নিতে পারে অবসর। এরপর ফের মন দিতে চায় পড়াশোনায়।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, কম বয়সেই স্কুল, বইপত্র ছেড়েছে ১১ বছরের এ শিশু। মন দিয়েছে নিজের ব্যবসায়। আর সেই ব্যবসা করেই মাসে এখন তার আয় লাখ লাখ পাউন্ড।

পিক্সির মায়ের নাম রক্সি জাসেঙ্কো। পেশায় তিনি পাবলিসিস্ট। মেয়ের ব্যবসার প্রচারেও নাকি সাহায্য করেন মা। পিক্সি, বাবা, মা, ভাইয়ের সঙ্গে থাকেন সিডনির একটি বিশাল অ্যাপার্টমেন্টে।

জানা যায়, ২০২১ সালে মা আর মেয়ে রঙিন খেলনা তৈরি করে অনলাইনে বিক্রি শুরু করে। রাতারাতি বিখ্যাত হয় তাদের খেলনা। সেই খেলনা ধীরে ধীরে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে, যে প্রতি মাসে এখন পিক্সি রোজগার করে ১ লাখ ১০ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি ১১ লাখ টাকারও বেশি। রক্সি যদিও ২০১৪ সাল থেকেই অনলাইনে বিভিন্ন ব্যবসা করে থাকেন।

পিক্সি এখন খেলনার পাশাপাশি চুলের সাজপোশাকও তৈরি করে বিক্রি করে। বেশির ভাগটাই অনলাইনে। পিক্সির চুলের সাজপোশাকের ব্র্যান্ডের নাম পিক্সি বাও। আর খেলনার ব্র্যান্ডের নাম পিক্সি ফিজেডস। যদিও খেলনার থেকে এখন চুলের সাজপোশাকের ব্যবসাতেই বেশি নজর দেন পিক্সি।

মাত্র ১১ বছর বয়সেই সে কিনে ফেলেছে মার্সিডিজ। দাম ৪৩ হাজার পাউন্ড। এখানেই শেষ নয়, পিক্সি নিজের রোজগারের টাকা খরচ করে কেনাকাটাতেই। তার অন্যতম শখ হল নামী বিপণির দামি জিনিসপত্র কেনা। এছাড়াও সামাজিক মাধ্যমে পিক্সির অনুগামীর সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার।

পিক্সি জানান, ১৫ বছরে অবসর নেবে কাজ থেকে, ব্যবসা থেকে। তার পর আবার মন দেবে পড়াশোনায়। শেষ করবে স্কুলের পড়াশোনা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

গ্রিনল্যান্ডে, ডেনমার্কের পাশে ইউরোপ উপর ট্রাম্পের ‘নজর’  

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কসহ ইউরোপের একাধিক দেশ এ বক্তব্যের বিরোধিতা করেছে। তারা বলছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো

বিস্তারিত »

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর

বিস্তারিত »

 জামায়াতসহ ১১ দলের সমঝোতা ১০ শতাংশ আসন উন্মুক্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের শরিক ১১ দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা চললেও এখনও চূড়ান্ত ঐকমত্যে

বিস্তারিত »

বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ, কঠিন হচ্ছে মার্কিন ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে

বিস্তারিত »

জাদুকরি গুণে ১৪ হলুদ দুধ

দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই

বিস্তারিত »

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে

বিস্তারিত »

যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা কী বলছে আন্তর্জাতিক আইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরা পড়ার পর এখন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং মার্কিন সংবিধান উভয়

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »