বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

তরুণীকে অভিনয়ের ফাঁদে ফেলে বিয়ে করল যুবক

আন্তর্জাতিক ডেস্ক

বিপদে পড়েছেন বুঝে ওই তরুণী মুম্বাইয়ের এক বন্ধুকে ঘটনাটি জানায়। তার বন্ধু মুম্বাইয়ের ধারাভি পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে মুকেশের হাত থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। মুকেশ বা তার বন্ধু, কেউই ধরা পড়েনি। তাদের খোঁজে পুলিশের অভিযান চলছে।

তরুণীকে বিয়ের অভিনয় করতে ডেকে নিয়ে গিয়ে সত্যিকারের বৌ বানানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তরুণীকে উদ্ধার করা গেলেও অভিযুক্ত ওই যুবক পালিয়েছে। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের মন্ডসৌর গ্রামে। খবর আনন্দবাজার পত্রিকার।

কথা ছিল পাঁচ দিন বৌ সাজার অভিনয় করতে হবে। বিনিময়ে ৫০০০ টাকাও নিয়েছিলেন ওই তরুণী। কিন্তু অভিনয় করতে গিয়ে শেষমেশ সত্যি বিয়ের ফাঁদে পড়তে হবে, তা ঘুণাক্ষরেও টের পাননি তরুণী। ফাঁদে পরে বিয়ে থেকে মুক্তি পেতে অবশেষে পুলিশের দ্বারস্থ হতে হয়েছে তাকে।

২১ বছর বয়সী ওই তরুণী পেশায় অভিনেত্রী। ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন আগে থেকেই। কাছের বান্ধবীর বরের থেকে আসা এমন প্রস্তাবে আস্থা রেখেই রাজি হয়ে গিয়েছিলেন। ঘটনার দিন বান্ধবীর বরের সাথেই বাসে চড়ে মধ্যপ্রদেশের মন্ডসৌর গ্রামে যায় তারা। সেখানে তার সঙ্গে অভিযুক্ত মুকেশের পরিচয় করিয়ে দেয়া হয়। পরিবারের জন্য কয়েক দিন তাকে বিয়ের অভিনয় করতে হবে বলেই প্রথমিক ভাবে জানানো হয়।

পুলিশ জানিয়েছে, পরিবারের চাপে পড়ে মুকেশ ওই তরুণীকে বিয়ে করার অভিনয় করতে বললেও প্রথম দেখায় নিজেই ওই তরুণীর প্রেমে পড়ে যান। মুকেশের পরিবারের জন্য তাদের মন্দিরে বিয়ে করার চিত্রনাট্যও সাজাতে হয়। বিয়ের পর তার পরিবারের সঙ্গে বেশ কিছু দিন বৌ সেজে থাকতেও হয় ওই তরুণীকে। কিন্তু পাঁচ দিন পর যখন ওই তরুণী জানান যে, এবার তাদের সবটা জানিয়ে দেয়া উচিত, তখনই মুকেশ বেঁকে বসে। মুকেশ দাবি করে, ওই বিয়ে বৈধ। অভিনয়ের কথা বলে বিয়ের যেসব আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে সবই সত্যি সত্যি নিয়ম মেনেই হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আলমাস শিমুলের সহমত পোষণ করে বলতে চাই চট্টগ্রাম উন্নয়ন মন্ত্রণালয় হোক

চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করার জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমাস শিমুল। এই মন্ত্রণালয়ের কাজ

বিস্তারিত »

গ্রিনল্যান্ডে, ডেনমার্কের পাশে ইউরোপ উপর ট্রাম্পের ‘নজর’  

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কসহ ইউরোপের একাধিক দেশ এ বক্তব্যের বিরোধিতা করেছে। তারা বলছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো

বিস্তারিত »

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর

বিস্তারিত »

সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে ‘একাধিক যোগাযোগের চ্যানেল’ খোলা রয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্ষমতায় কী

বিস্তারিত »

বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ, কঠিন হচ্ছে মার্কিন ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে

বিস্তারিত »

জাদুকরি গুণে ১৪ হলুদ দুধ

দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই

বিস্তারিত »

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে

বিস্তারিত »

যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা কী বলছে আন্তর্জাতিক আইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরা পড়ার পর এখন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং মার্কিন সংবিধান উভয়

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »