বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

আইফোন আসল নাকি নকল, যাচাই করবেন যেভাবে

মুক্তি৭১ ডেস্ক

অনেকেই আইফোন অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে না কিনে তৃতীয়পক্ষ কোনো বিক্রেতা থেকে কিনে থাকেন। ফোন ব্যবহারকারীদের অনেকের কাছেই আইফোনের চাহিদা বেশি থাকায় বিভিন্ন প্রতিষ্ঠান নকল আইফোন তৈরি করে বিক্রি করে থাকে। আর তাই অ্যাপলের অনুমোদিত বিক্রয়কেন্দ্রর বদলে অন্য প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে আইফোন কেনার সময় তা আসল না নকল, তা অবশ্যই যাচাই করতে হবে।

আইফোন আসল না নকল, তা যাচাইয়ের জন্য প্রথমেই বক্সে থাকা আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) নম্বরের সঙ্গে আইফোনের আইএমইআই নম্বর মিলিয়ে দেখতে হবে। আইফোনের সেটিংস থেকে জেনারেল অপশনে ক্লিক করে অ্যাবাউট নির্বাচন করলেই পর্দার নিচে আইএমইআই নম্বর দেখা যাবে। চাইলে *#০৬# চেপেও সরাসরি আইএমইআই নম্বর জানা যায়। বক্সের সঙ্গে আইএমইআই নম্বর না মিললে বুঝতে হবে আইফোনটি নকল।

আইএমইআই নম্বরের পাশাপাশি সিরিয়াল নম্বরের সাহায্যেও আইফোন নকল না আসল, তা জানা যায়। এ জন্য আইফোনের সেটিংস থেকে জেনারেলে ক্লিক করে অ্যাবাউট অপশন নির্বাচন করতে হবে। এবার সিরিয়াল নম্বরটি কপি করে অ্যাপলের http://checkcoverage.apple.com ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করে পেস্ট করতে হবে। আইফোনের সার্ভারে থাকা নম্বরের সঙ্গে সিরিয়াল নম্বরটি মিলে গেলে আইফোনের মডেলসহ বিস্তারিত তথ্য দেখা যাবে। নকল হলে কোনো তথ্য দেখা যাবে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আলমাস শিমুলের সহমত পোষণ করে বলতে চাই চট্টগ্রাম উন্নয়ন মন্ত্রণালয় হোক

চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করার জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমাস শিমুল। এই মন্ত্রণালয়ের কাজ

বিস্তারিত »

সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে ‘একাধিক যোগাযোগের চ্যানেল’ খোলা রয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্ষমতায় কী

বিস্তারিত »

জাদুকরি গুণে ১৪ হলুদ দুধ

দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান

কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে

বিস্তারিত »

মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে

নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী/ফাইল ছবি: এএফপি ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্রুকলিনের একটি বন্দিশিবিরে পাঠানো হয়েছে। এর আগে বিশেষ অভিযান চালিয়ে মাদুরো এবং তার

বিস্তারিত »

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকালে

বিস্তারিত »

নিজ হাতে খালেদা জিয়াকে শায়িত করলেন তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সবার আগে নেমেছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজ হাতে মাকে

বিস্তারিত »