বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

ইতালিতে নৌকাডুবি, অভিবাসীদের মৃত্যু বেড়ে শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

ইতালির দক্ষিণাঞ্চলীয় উত্তাল সাগরে পাথরের সঙ্গে সংঘর্ষে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে। রোববার ইতালির উপকূলের স্টেকাটো ডি কুত্রর কাছে এই নৌকাডুবির ঘটনায় প্রাথমিকভাবে ৫৮ জন অভিবাসীর প্রাণহানির তথ্য জানিয়েছিল দেশটির পুলিশ ও উপকূলরক্ষী বাহিনী।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নৌকাডুবির ঘটনায় ইতালিতে এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। এছাড়া আরও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন; যাদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ। যে কারণে প্রাণহানির সংখ্যা শতাধিক ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার ইতালির দক্ষিণের ক্রোটোনের কাছে নোঙ্গরের চেষ্টা করার সময় নৌকাটি পাথরের সঙ্গে ধাক্কা লাগার পর টুকরো টুকরো হয়ে যায়। নৌকাটি প্রায় ২০০ জন অভিবাসীকে বহন করেছিল বলে ধারণা করা হচ্ছে।

এই নৌকায় আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, সিরিয়া, ইরাক ও ইরানের নাগরিকরা ছিলেন। ইতালির পূর্ব ক্যালাব্রিয়া উপকূলের সমুদ্র তীরবর্তী রিসোর্ট স্টেকাটো ডি কুত্রর কাছ থেকে অভিবাসীদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির উপকূলরক্ষী বাহিনী বলেছে, ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটি ডুবে যাওয়ায় কয়েকজন অভিবাসী সাঁতরে তীরে পৌঁছান। এছাড়া আরও কয়েক ডজন উত্তাল সাগরে ভেসে গেছেন।

ইতালির কাস্টমস পুলিশ বলেছে, অভিবাসীদের পাচারের অভিযোগে নৌকাটির বেঁচে যাওয়া এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

নৌকার যাত্রীদের অনেকেই পাকিস্তানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। সোমবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ডুবে যাওয়া অভিবাসীদের মধ্যে দুই ডজনেরও বেশি পাকিস্তানি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানিদের ব্যাপারে তথ্য যাচাই-বাছাইয়ের জন্য কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন তিনি।

উদ্ধার করা অভিবাসীদের সহায়তা ও স্থানান্তর কার্যক্রম অব্যাহত রয়েছে। ভয়াবহ এই নৌকাডুবিতে বেঁচে যাওয়া অনেকেই প্রিয়জনকে হারানোর শোকে কাতর হয়ে পড়েছেন।

ইতালির আইসোলা ডি ক্যাপো রিজুটো শহরের একটি অস্থায়ী অভ্যর্থনা কেন্দ্রে অভিবাসীদের অনেকেই কথা না বলে কেবল কান্না করছেন। আবার অনেকে কম্বলে জড়িয়ে হাহাকার করছেন।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) কর্মকর্তা সার্জিও দি দেতো বলেছেন, উদ্ধারকৃত অভিবাসীরা প্রচণ্ড আঘাত পেয়েছেন। কিছু শিশু তাদের পুরো পরিবারকে হারিয়েছে। আমরা সাধ্যমত তাদের সহায়তা দিচ্ছি।

আফগানিস্তানের ১৬ বছর বয়সী এক কিশোর তার ২৮ বছর বয়সী বোনকে হারিয়েছে। নৌকাডুবির ঘটনায় চোখের সামনেই সমুদ্র সৈকতে মারা গেছেন তার বোন। বোনকে হারানোর কথা তার বাবা-মাকে বলার শক্তি পাচ্ছে না সে।

কুত্রর মেয়র আন্তোনিও সেরাসো স্কাইটিজি ২৪ টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তিনি বলেন, উত্তাল সমুদ্রে অভিবাসীদের বহনকারী জাহাজটি পাথরের সঙ্গে সংঘর্ষের পর কয়েক টুকরো হয়ে যায়। ধ্বংসাবশেষের কিছু অংশ উপকূলের প্রায় ৩০০ মিটারজুড়ে ছড়িয়ে পড়েছিল।

অভিবাসীদের পরিস্থিতি বর্ণনা করার সময় তার কণ্ঠ ধরে আসে। সেরাসো বলেন, ‘তিনি এমন এক দৃশ্য দেখেছেন যা কেউই জীবনে কখনই দেখতে চাইবেন না… একটি বিভীষিকাময় দৃশ্য… যা আপনার সারাজীবন মনে থাকবে।’

সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের জন্য ইতালি অন্যতম প্রধান এক প্রবেশপথ। কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় এই রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মিসিং মাইগ্রেন্টস প্রোজেক্টের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে মধ্য-ভূমধ্যসাগরে অন্তত ২০ হাজার ৩৩৩ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

গ্রিনল্যান্ডে, ডেনমার্কের পাশে ইউরোপ উপর ট্রাম্পের ‘নজর’  

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কসহ ইউরোপের একাধিক দেশ এ বক্তব্যের বিরোধিতা করেছে। তারা বলছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো

বিস্তারিত »

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর

বিস্তারিত »

 জামায়াতসহ ১১ দলের সমঝোতা ১০ শতাংশ আসন উন্মুক্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের শরিক ১১ দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা চললেও এখনও চূড়ান্ত ঐকমত্যে

বিস্তারিত »

বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ, কঠিন হচ্ছে মার্কিন ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে

বিস্তারিত »

জাদুকরি গুণে ১৪ হলুদ দুধ

দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই

বিস্তারিত »

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে

বিস্তারিত »

যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা কী বলছে আন্তর্জাতিক আইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরা পড়ার পর এখন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং মার্কিন সংবিধান উভয়

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »