বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

দলের গ্রুপিং নিয়ে এখন উত্তর দেব না: পাপন

ক্রীড়া ডেস্ক

কয়েকদিন আগে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের গ্রুপিং নিয়ে কথা বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বলেছিলেন আমি শুধুমাত্র এই গ্রুপিং সম্পর্কে ভীত এবং কিছুদিন আগে এর সম্পর্কে জানতে পেরেছি। তবে সোমবার পাপনের কাছে দলের এই গ্রুপিং নিয়ে জানতে চাওয়া হলে বলেন, ‘এই প্রশ্নের উত্তর এখন না, তবে পরে দিব।’

সোমবার বাংলাদেশ দলের টিম হোটেল থেকে মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। সেখানে এই বোর্ড প্রধান বলেন, ‘গ্রুপিং নিয়ে উত্তর এখন দেব না। একটা সিরিজ সামনে। তবে এটি সব সময় থাকে না। জাতীয় দলের খেলায় থাকে না। জাতীয় দলের খেলার আপনার সুযোগ কই, গ্রুপিং করবেন কীভাবে? এটার উত্তর আমি পরে দেব। এখন সিরিজ চলছে।’

এছাড়া টিম হোটেলের বৈঠকে সাকিব আল হাসানের না থাকার কারণ হিসেবে পাপন বলেন, ‘সাকিব আমাকে ফোন করেছিল। ওর নাকি কাজ আছে। বলল, আমি কি কাল দেখা করতে পারি? সে আমাকে বলেই নিয়েছে।’

এর আগে গ্রুপিং সমস্যার সমাধান নিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘এই গ্রুপিং বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা এবং এটাই বাস্তবতা। আমার আর অন্য কিছুতে সমস্যা নেই। আমি শুধুমাত্র এই গ্রুপিং সম্পর্কে ভীত এবং কিছুদিন আগে এর সম্পর্কে জানতে পেরেছি। বিশ্বকাপেও ওদের হোটেলে না থাকার পরও যা দেখেছি শুনেছি…বিশ্বাস করতে পারছি না এটা কিভাবে সম্ভব! সুন্দর ভবিষ্যৎ দেখতে হলে আমাদের এর অবসান ঘটাতে হবে। কারণ একটা জিনিস সবারই বোঝা দরকার- এখানে গ্রুপিং করার সুযোগ নেই।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস ১৪ রানের রোমাঞ্চকর জয়ে

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে হাইস্কোরিং লড়াইয়ে সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট

বিস্তারিত »

মোস্তাফিজ সুখবর পেলেন

আইপিএলে না থাকলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মাঠের বাইরে থাকছেন না মোস্তাফিজুর রহমান। আইপিএল চলাকালীন সময়েই তিনি খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এমনটাই জানা গেছে

বিস্তারিত »

বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির, ভারতে না খেললে পয়েন্ট হারানোর শঙ্কা

ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ম্যাচ ভেন্যু পুনর্বিবেচনার যে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইএসপিএনক্রিকইনফোর বরাতে

বিস্তারিত »

 জামায়াতসহ ১১ দলের সমঝোতা ১০ শতাংশ আসন উন্মুক্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের শরিক ১১ দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা চললেও এখনও চূড়ান্ত ঐকমত্যে

বিস্তারিত »

জাদুকরি গুণে ১৪ হলুদ দুধ

দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক: সংস্কৃতি উপদেষ্টা

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের চাপের মুখে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স।

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান

কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে

বিস্তারিত »