বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ফেভারিট হয়েই ফাইনালে নেমেছিল বাংলাদেশ। ম্যাচ জুড়েও শামসুন্নাহার জুনিয়ররা দেখালেন সেই দাপট। শুরুর জড়তা কাটিয়ে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে আসে আরেক গোল। নেপালকে কোণঠাসা করে বয়সভিত্তিক পর্যায়ে আরেকটি ট্রফি ঘরে তুলল গোলাম রব্বানী ছোটনের দল।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে গোল তিনটি করেন শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার ও উন্নতি খাতুন।

এর আগে, বাংলাদেশ প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। ৪২ মিনিটে শাহেদা আক্তার রিপা ও ৪৫ মিনিটে অধিনায়ক শামসুন্নাহার গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিক মেয়েরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৩-০ করেছেন উন্নতি খাতুন।

বাংলাদেশ প্রথম দুই ম্যাচে নেপাল ও ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল ফাইনালে সেই ১১ জনকেই বেছে নেন কোচ গোলাম রব্বানী ছোটন। শুরু থেকে নেপালের ওপর চড়াও হয়ে খেলেও গোল পাচ্ছিল না বাংলাদেশের মেয়েরা।

দ্বিতীয় মিনিটেই আকলিমা খাতুন পেয়েছিলেন সহজ একটি সুযোগ। নেপালি গোলরক্ষক কবিতা বক্সের মাথায় এসে আক্রমণ ঠেকাতে এলে বল পেয়ে যান আকলিমা। ফাঁকা পোস্ট ছিল তখন। কিন্তু যে শট নিয়েছিলেন আকলিমা তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

১৮ মিনিটে অধিনায়ক শামসুন্নাহার বল নিয়ে ঢুকে ডান দিকে পাস দেন শাহেদা আক্তার রিপাকে। রিপা বক্সে ক্রস দেন আকলিমাকে। আকলিমা ফাঁকায় দাঁড়িয়েও বল রিসিভ করতে না পারলে সুযোগ নষ্ট হয় বাংলাদেশের।

৩৬ মিনিটে প্রথম সুযোগ তৈরি করেছিল নেপাল। তবে আমিশা কার্কি গড়ানো শট নিলে তা চলে যায় পোস্ট ঘেঁষে বাইরে। দ্বিতীয়ার্ধে নেপাল উঠে খেলার চেষ্টা করে। মাঝমাঠে বাংলাদেশের যে প্রাধান্য ছিল তাতে ভাগ বসিয়ে বেশ কয়েবার রক্ষণ ভাঙার চেষ্টাও করে তারা। তবে বাংলাদেশের খেলোয়াড়রা সে সুযোগ দেননি।

দুই গোলে এগিয়ে থাকা বাংলাদেশ ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল বারবার। শাহেদ আক্তার রিপা, শামসুন্নাহার জুনিয়ররা একটু দূর থেকে শট নিয়ে লক্ষ্যভেদের চেষ্টা করেছেন। তবে তাদের নেওয়া শটগুলো গোলে পরিণত হওয়ার মতো ছিল না। ৮৭ মিনিটে তৃতীয় গোল পায় বাংলাদেশ। রিপার ফ্রিকিক থেকে গোল করেন উন্নতি খাতুন।

নেপাল ব্যবধান কমানোর দারুণ এক সুযোগ পেয়েছিল ৮০ মিনিটে। আমিশা কার্কির গড়ানো শট ডান দিকে ঝাপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বাংলাদেশ গোলরক্ষক রূপনা চাকমা।

শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যবধান বাড়ে ৮৭ মিনিটে। ৩-০ গোলে জিতে বাংলাদেশের মেয়েরা বয়সভিত্তিক সাফে আরও একটি সাফল্য নিয়ে ঘরে ফেরে। এ নিয়ে বয়সভিত্তিক সাফে বাংলাদেশ চতুর্থ শিরোপা জিতলো।

বাংলাদেশ একাদশ
রূপনা চাকমা, শামসুন্নাহার, নাসরিন আক্তার, সুরমা জান্নাত, আফিদা খন্দকার, সোহাগী কিসকু, স্বপ্না রানী, মাহফুজা খাতুন (উন্নতি খাতুন), শাহেদ আক্তার রিপা, আকলিমা খাতুন (আইরিন খাতুন) ও ইতি খাতুন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

বিএনপির প্রতিনিধি দল সঙ্গে বিকেলে সিইসির বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠকে বসবে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার (১২ জানুয়ারি) বিএনপির মিডিয়া

বিস্তারিত »

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস ১৪ রানের রোমাঞ্চকর জয়ে

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে হাইস্কোরিং লড়াইয়ে সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট

বিস্তারিত »

মোস্তাফিজ সুখবর পেলেন

আইপিএলে না থাকলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মাঠের বাইরে থাকছেন না মোস্তাফিজুর রহমান। আইপিএল চলাকালীন সময়েই তিনি খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এমনটাই জানা গেছে

বিস্তারিত »

বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির, ভারতে না খেললে পয়েন্ট হারানোর শঙ্কা

ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ম্যাচ ভেন্যু পুনর্বিবেচনার যে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইএসপিএনক্রিকইনফোর বরাতে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সিলেট নয়, বগুড়া দিয়ে শুরু

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, সেখান থেকেই তিনি তার জীবনের প্রথম নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে

বিস্তারিত »