বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২, ২৫ রজব, ১৪৪৭

রুশ জেটের সাথে মুখোমুখি সংঘর্ষে মার্কিন ড্রোন বিধ্বস্ত

বিবিসি বাংলা

রুশ যুদ্ধবিমানের সাথে সংঘর্ষের পর পাইলটবিহীন একটি মার্কিন ড্রোন কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মুখোমুখি হলে কী বিপদ হতে পারে এই ঘটনা মূলত সেটিই জানান দিলো।

যুক্তরাষ্ট্র বলছে, ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় এক নিয়মিত মিশনে ছিল এবং রাশিয়ার দুটি বিমান এটির গতিরোধ করতে চেষ্টা করে।

রাশিয়া বলছে, ড্রোনটি একবার হঠাৎ তার অবস্থান পরিবর্তন করার পরই সেটি বিধ্বস্ত হয়। তবে দুটি রুশ বিমানের সাথে সেটির সরাসরি কোন সংঘাত বা সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে দেশটি দাবি করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, এমকিউ-৯ রিপার ড্রোনটি তার ট্রান্সপনডার বন্ধ করে উড়ছিলো।

ট্রান্সপনডার একটি যোগাযোগ যন্ত্র যা বিমানকে ট্র্যাক করা বা অবস্থান জানার কাজে ব্যবহৃত হয়।

রিপার ড্রোন একটি নজরদারি বিমান যার উইংস্প্যান হচ্ছে ৬৬ ফুট।

মার্কিন সেনা বাহিনীর তথ্য অনুযায়ী, মঙ্গলবার মধ্য ইউরোপের স্থানীয় সময় সকাল সাতটার পর এ ঘটনা ঘটে।

এক বিবৃতিতে বলা হয়, “আমাদের এমকিউ-৯ যানটি আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত অভিযান পরিচালনা করছিল।

সেসময় একটি রুশ বিমান এটির গতিরোধ করে এবং সেটিকে আঘাত করে। যার কারণে সেটি বিধ্বস্ত হয় এবং এমকিউ-৯ চিরতরে হারিয়ে যায়।”

এতে বলা হয়, সংঘর্ষের আগে বেশ কয়েকবার এসইউ-২৭ যুদ্ধবিমান ‘বেপরোয়া, পরিবেশের জন্য ক্ষতিকর এবং অ-পেশাদার উপায়ে’ ড্রোনটিতে জ্বালানী ফেলেছিল।

এ ঘটনার পর ওয়াশিংটনে থাকা রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভকে তলব করেছে যুক্তরাষ্ট্র।

বৈঠকের পর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আন্তোনভকে উদ্ধৃত করে বলেছে যে, মস্কো ড্রোনের ঘটনাটিকে ‘একটি উসকানি’ হিসেবে দেখছে।

২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়াকে নিজেদের অন্তর্ভূক্ত করার পর থেকে কৃষ্ণ সাগর নিয়ে উত্তেজনা বেড়েছে।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পরিদর্শন ও নজরদারি বিষয়ক ফ্লাইট বাড়িয়েছে।

যদিও তারা সবসময় আন্তর্জাতিক আকাশসীমায় থেকেই এ কাজগুলো করেছে।

এখন প্রশ্ন হচ্ছে, রাশিয়া কি মঙ্গলবারের ঘটনা মার্কিন ড্রোনের কাজে বাধা সৃষ্টি করার জন্যই করেছে? নাকি প্রকৃতপক্ষে ড্রোনটিকে ধ্বংস করার জন্যই এমনটা করা হয়েছে?

মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, এই অঞ্চলে মিত্র দেশের বিমানগুলোর সাথে যোগাযোগের সময় ‘রুশ পাইলটদের বিপজ্জনক কর্মকাণ্ডের নমুনা’ রয়েছে।

সুতরাং এটি একজন রুশ পাইলটের একটি ভুল হতে পারে, যিনি ড্রোনটিকে ভয় দেখানোর জন্য এর খুব কাছাকাছি চলে গিয়েছিলেন।

আর যদি এটি মার্কিন বিমানের উপর রুশ যুদ্ধবিমানের ইচ্ছাকৃত আক্রমণ হয়, তবে এটি একটি বিশাল উস্কানি এবং উত্তেজনা বৃদ্ধির জন্য এটাই যথেষ্ট হবে।

সেক্ষেত্রে, আক্রমণটিকে মার্কিন প্রতিক্রিয়া বোঝার জন্য ক্রেমলিনের একটি প্রচেষ্টা হিসেবে দেখা হবে।

পশ্চিমা মিত্ররা ইউক্রেনের যুদ্ধ রুখতে জোড়ালো তৎপরতা চালিয়েছে যা রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে পরিণত হয়েছে।

কৃষ্ণ সাগরের উপর ঘটা এই ঘটনা ঠিক তেমনই। যুক্তরাষ্ট্রকে এখন তার প্রতিক্রিয়া মূল্যায়ন করতে হবে।

যেমন মার্কিন সামরিক কমান্ডাররা তাদের বিবৃতিতে সতর্ক করেছেন, এটি একটি বিপজ্জনক কাজ যা ‘ভুল ধারণা এবং অনিচ্ছাকৃত উত্তেজনা বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে’।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল

ক্ষমতায় এলে বিএনপি শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে

বিস্তারিত »

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

গ্রিনল্যান্ডে, ডেনমার্কের পাশে ইউরোপ উপর ট্রাম্পের ‘নজর’  

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কসহ ইউরোপের একাধিক দেশ এ বক্তব্যের বিরোধিতা করেছে। তারা বলছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো

বিস্তারিত »

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর

বিস্তারিত »

সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে ‘একাধিক যোগাযোগের চ্যানেল’ খোলা রয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্ষমতায় কী

বিস্তারিত »

বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ, কঠিন হচ্ছে মার্কিন ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে

বিস্তারিত »